Ukraine-Russia War: ইউক্রেনে ফের রাশিয়ার ভয়াবহ হামলা, দেখুন ভিডিও

৭টি ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে...

Ukraine-Russia War (Photo Credit: X)

নয়াদিল্লি: আগামী ১৫-১৬ জুন সুইৎজারল্যান্ডে শান্তি সম্মেলন রয়েছে৷ এরই মধ্যে  ইউক্রেনর উপর  ফের হামলা চালালো রাশিয়া। ৭টি ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।  গতকাল রাশিয়ার হামলায় কিয়েভের একটি শিল্প কারখানায় আগুন ধরে যায়। শুক্রবার সকাল পর্যন্ত আগুন নেভানোর কাজ করেছে ফায়ার সার্ভিস।

গত কয়েক মাসে ইউক্রেনজুড়ে আক্রমণ আবার বাড়িয়েছে রুশ ফৌজ। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করে আসছে পশ্চিমা বিশ্ব। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ায় মার্কিন অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। এজন্য ক্ষোভ প্রকাশ করেছেন পুতিন।

সম্প্রতি মার্কিন বিদেশ দফতর দাবি করেছে, ইউক্রেনে আক্রমনের জন্য ক্লোরোপিকরিন নামে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া। এটি ব্যবহারে মানুষের গা-জ্বালা করে এবং শ্বাসরোধ হওয়ার মতো অবস্থা হচ্ছে।

দেখুন

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement