Russia-Ukraine War: মস্কোয় হামলার চেষ্টা, ইউক্রেনের ৩টি ড্রোন ধ্বংস করল রাশিয়া

Russia-Ukraine War (Photo Credit: ANI/Twitter)

মস্কোতে হামলা চালানোর চেষ্টায় ছিল ইউক্রেনের ড্রোন। ইউক্রেনের যে ৩টি ড্রোন মস্কোয় হামলা চালানোর চেষ্টা করছিল, তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে। এমনই দাবি করল রাশিয়া। TASS নিউজ এজেন্সির খবর অনুযায়ী, রাশিয়ার রাজধানী মস্কোয় হামলা চালানোর চেষ্টা করতেই পরপর ৩টি ড্রোনকে ধ্বংস করে দেয় রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, মস্কোর উপর জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করে কিভ। সেই অনুযায়ী পাঠানোর হয় একের পর এক ড্রোন। যা আঁচ করতেই ইউক্রেনের ড্রোনগুলিকে ধ্বংস করে দেওয়া হয় মাঝ আকাশে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement