Russia-Ukraine War: শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি রাশিয়া, কিন্তু... কী বললেন রুশ রাষ্ট্রদূত

Russia-Ukraine War (Photo Credit: Twitter)

যত দিন গড়াচ্ছে, তত জটিল হচ্ছে ইউক্রন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি। শান্তি স্থাপন করতে প্রস্তুত রাশিয়া। এমনই দাবি করা হল রুশ রাষ্ট্রদূতের তরফে। ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ জানান, ইউক্রেনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে প্রস্তুত রাশিয়া।  তবে ইউরোপের দেশগুলি যেভাবে ইউক্রেনকে অস্ত্র সরবারহ করছে ক্রমাগত, তা কার্যত ভাল চোখে দেখছে না মস্কো।  এমনই ইঙ্গিত দেন ডেনিস আলিপভ। ইউরোপের দেশগুলি ক্রমাগত ইউক্রেনকে যেভাবে অস্ত্র সরবারহ করছে, তা শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করছে বলেও মন্তব্য করেন ডেনিস আলিপভ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement