Russia-Ukraine War: পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে রাশিয়া? চরম বিপদের মুখে ইউক্রেন
রাশিয়া-ইউক্রেন(Russia-Ukraine War) যুদ্ধের এক বছর পার করার পর এবার কি পুতিনের দেশ পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে? সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টা দিমিত্রি মেদভেদেভ বলেন, ইউক্রেনের হাতে একের পর এক মারণ অস্ত্র আসতে শুরু করেছে। ইউক্রেনের হাতে যেভাবে মারণ অস্ত্র আসতে শুরু করেছে,তাতে অদূর ভবিষ্যতে পরমাণু যুদ্ধের সম্ভাবনা থাকছে বলে মন্তব্য করেন দিমিত্রি মেদভেদেভ। রুশ নিরাপত্তা উপদেষ্টার ওই মন্তব্যের পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্য়ত নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে জোর কদমে। প্রসঙ্গত ন্যাটো-সহ পশ্চিমী দেশগুলি ইউক্রেনকে যুদ্ধ বিমান-সহ একাধিক অস্ত্র দিয়ে সাহায্য করছে বলে দাবি করা হয় মস্কোর তরফে। যা নিয়ে সুর চড়ায় পুতিনের দেশ। এবার সেই রেশ কাটতে না কাটতেই পরমাণু যুদ্ধের ইঙ্গিত দিলেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো
Israel-Iran Video: ইজরায়েলের যুদ্ধ বিমানের হামলা ইরানে, তছনছ তেহরান, দেখুন ভিডিয়ো
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Iran-Israel Ceasefire Offer: ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, দাবি ম্যাক্রোঁর
Advertisement
Advertisement
Advertisement