Russia-Ukraine War: কিভ ছেড়ে পালাবেন না, রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ধরুন পুরুষরা, আর্জি

Russia-Ukraine War (Photo Credit: Twitter)

কিভ ছেড়ে চলে যাবেন না। বিশেষ করে পুরুষরা। কিভের পুরুষরা রাজধানী শহরে ফিরে আসুন এবং রুশ সেনার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করুন। ইউক্রেনের রাজধানী শহরের মানুষের কাছে এমনই আবেদন করলেন কিভের মেয়র (Kyiv Mayor ) ভিতালি ক্লিৎস্কো (Vitali Klitschko)।

 

প্রসঙ্গত এই প্রথম নয় যে কিভের মেয়ের সাধারণ মানুষের কাছে এমন আবেদন করলেন। এর আগেও ভিতালি ইউক্রেনের মানুষকে হাতে অস্ত্র তুলে নেওয়ার আহ্বান করেন। ইউক্রেনের (Ukraine) মানুষ যাতে সাহসে ভর করে রাশিয়ার সঙ্গে চোখে চোখ মিলিয়ে লড়াই করে, সেই আবেদন জানান তিনি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement