Russia-Ukraien War: বাড়ছে যুদ্ধের উত্তাপ, কৃষ্ণ সাগরে রুশ নৌ বাহিনীর সদর দফতরে আছড়ে পড়ল ইউক্রেনের ক্ষেপনাস্ত্র
এবার ক্রিমিয়ার সেভাস্তোপলে থাকা রাশিয়ার ব্ল্যাক সি (কৃষ্ণ সাগর) নৌ বাহিনীর সদর দফতরে আছড়ে পড়ল ইউক্রেনের ক্ষেপণাস্ত্র। যার জেরে কৃষ্ণ সাগরে থাকা নৌ বাহিনীর সদর দফতরে এক রুশ সেনার মৃত্যু হয়েছে বলে খবর। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হামলার খবর জানানো হয়েছে। ঘটনার পরপরই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং নৌ বাহিনীর দিকে যে রাস্তাগুলি আসছে বিভিন্ন দিক থেকে, তা বন্ধ করার নেওয়া হয় সিদ্ধান্ত। রাশিয়ার গভর্নর জানান, এই ধরনের হামলা প্রত্যাশিত নয়। পাশাপাশি আরও বেশ কয়েকটি ক্ষেপনাস্ত্র হামলার চেষ্টায় ছিল। কিন্তু রুশ বিমানের তরফে ক্ষেপনাস্ত্র হামলার সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়। ইউক্রেনের ক্রিমিয়ার যে অংশ রাশিয়া দখল করেছে, সেখানকার অন্যতম বড় শহর হল সেভাস্তোপোল। এবার সেই সেভাস্তোপালেই হামলা চালানো হয় বলে খবর।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো
Israel-Iran Video: ইজরায়েলের যুদ্ধ বিমানের হামলা ইরানে, তছনছ তেহরান, দেখুন ভিডিয়ো
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Iran-Israel Ceasefire Offer: ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, দাবি ম্যাক্রোঁর
Advertisement
Advertisement
Advertisement