Trump-Putin: জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পকে ফোন পুতিনের, কেক নয় দিলেন হুমকি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ মিনিট ধরে ফোনে কথা বললেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

Trump-Putin (Picture: Wikimedia commons)

Trump-Putin: ইজরায়েল-ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির মাঝে দুনিয়ার সবচেয়ে দুই শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫০ মিনিট ধরে ফোনে কথা বললেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। কোনও প্ররোচনা ছাড়াই ইরানের ওপর ইজরায়েলের হামলা ও আগ্রাসনের বিরুদ্ধে ট্রাম্পের কাছে ক্ষোভ উগড়ে দিয়েছেন পুতিন। ট্রাম্পও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা নিয়ে পুতিনের সামনে উদ্বেগপ্রকাশ করেছেন। ইজরায়েল ও ইরানের পরিস্থিতি বেশ উদ্বেগজনক সে কথা মার্কিন প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়েও দুই রাষ্ট্রপ্রদানের মধ্যে কথা হয়। তবে ফোনের শুরুতে 'বার্থ ডে বয়' ট্রাম্প-কে জন্মদিনের শুভেচ্ছা জানান রাশিয়ান রাষ্ট্রপ্রধান। আজ, শনিবার মার্তিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭৯ তম জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছেন পুতিন।

পুতিন আবার ইজরায়েলে হামলার নিয়ে পাল্টা বড় হামলার কথাও বলেছেন। ২২ জুনের পর ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা বসতে তিনি প্রস্তুত বলেও ট্রাম্পকে জানিয়েছেন পুতিন। এ কথা সবারই জানা বিশ্ব রাজনীতিতে ইরানের পরম বন্ধু রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের আত্মীয় হল ইজরায়েল।

ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনে কথা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement