Punjab Gangster Sukha Duneke Killed In Canada: কানাডার বুকে মৃত্যু এনআইএ-র মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার সুখা দুনেকের, সূত্রের খবর মৃত্যু গোষ্ঠীদ্বন্ধে(দেখুন টুইট)

গত কয়েকদিন আগে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ যা নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে ৷

এন আই এ এর মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা গ্যাংস্টার সুখা দুনেকের গত বুধবার রাতে  মৃত্যু হয়েছে। সংবাদ মাধ্যম ও কানাডা থেকে পাওয়া গোয়েন্দা তথ্য ইঙ্গিত করছে যে  মোগা জেলার দাভিন্দর বামবিহা গ্যাংয়ের সুখদুল সিং ওরফে সুখা দুনেক বুধবার রাতে দুটি  গ্যাংয়ের গোষ্ঠী দ্বন্দ্বে নিহত হয়েছে। একটি সূত্র থেকে জানা গেছে তাকে কানাডার উইনিপেগে হত্যা করা হয়েছে।

গত কয়েকদিন আগে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ যা নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে ৷ এরই মধ্যে গ্যাংস্টার সুখা দুনেকের মৃত্যু রাজনৈতিক মহলে চাপানউতোর তুলে দিয়েছে। পঞ্জাবে রাজনৈতিক নেতারা ট্রুডোর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ৷

Canada based gangster Sukhdool Singh, also known as Sukha Duneke, shot dead in Winnipeg (Canada). He was on the NIA's list of most wanted. pic.twitter.com/lCN5Y02WCL

 কানাডায় খলিস্থানী সন্ত্রাসবাদীরা মাথা চাড়া দিয়ে উঠতেই ভারতের পঞ্জাব রাজ্য পুলিশ পাঞ্জাব জুড়ে গ্যাংস্টার এবং খালিস্তানী বিদ্রোহে যুক্ত অভিযোগের প্রমাণ খুঁজতে অভিযান চালাচ্ছে। দেখুন সেই ছবিও-

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement