Narendra Modi's Saudi Arabia Visit: দু'দিনের সৌদি সফরে মোদী, মঙ্গল দুপুরে জেড্ডা পৌঁছল প্রধানমন্ত্রীর বিমান

এই সফরে সৌদির যুবরাজ মুহাম্মদ বিন সলমনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা র‍য়েছে প্রধানমন্ত্রীর।

আরব সফরে মোদী (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ দু'দিনের আরব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবার সকালেই জেড্ডার (Jeddah) উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। স্থানীয় সময়, মঙ্গলবার দুপুরে সৌদি আরবের (Saudi Arabia) মাটি ছুঁল প্রধানমন্ত্রীর বিমান। এদিন বিমানবন্দরে সৌদির পক্ষ থেকে মোদীকে স্বাগত জানানো হয় । ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এই নিয়ে এটি মোদীর তৃতীয় সৌদি সফর। এই সফরে সৌদির যুবরাজ মুহাম্মদ বিন সলমনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা র‍য়েছে প্রধানমন্ত্রীর। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং জনসংযোগের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে বলে অনুমান বিশেষজ্ঞ মহলের। মঙ্গলবার সৌদি উড়ে যাওয়ার আগে মোদী বলেন, "ভারতের সঙ্গে সৌদি আরবের ঐতিহাসিক সম্পর্ককে সম্মান করে দেশ। বিগত কয়েক বছরে সৌদি আরব ও ভারতের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।"

মঙ্গল দুপুরে জেড্ডা পৌঁছল প্রধানমন্ত্রীর বিমান

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement