Pakistan: আজব কাণ্ড! পেশোয়ার যাওয়ার বিমান ভুল করে ল্যান্ড করল করাচিতে

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমানের যাওয়ার কথা ছিল পেশোয়ারে। পেশোয়ার যাবেন বলেই সব যাত্রীরা সেই বিমানে উঠেছিলেন।

Flight, Representational Image (Picture Courtesy: ANI)

পাকিস্তানে নানা জায়গায় ভ্রান্তিবিলাসের কথা বারবার শোনা যায়। হাউ নট টু কান্ট্রি মানে দেশ কী করে চালাতে হয় না, সেটার বড় উদাহরণ পাকিস্তান। তা নিয়ে তেমন কোনও সন্দেহ থাকে না। এবার সেই পাকিস্তানেই ঘটল এক আজব কাণ্ড। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমানের যাওয়ার কথা ছিল পেশোয়ারে। পেশোয়ার যাবেন বলেই সব যাত্রীরা সেই বিমানে উঠেছিলেন। কিন্তু অবাক করা কথা হল, পেশোয়ারের একেবারে বিপরীত দিকে থাকা বন্দর শহর করাচিতে ল্যান্ড করে সেই বিমানটি। কোনও এমার্জেন্সি ল্যান্ডিং নয়। ল্যান্ডিংয়ের পর বিমানবন্দরে নেমে যাত্রীদের চক্ষুচড়ক গাছ। ভুল বুঝতে পেরে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে একটি বিশেষ বিমানে ফের যাত্রীদের পেশোয়ারে নিয়ে যায় বিমানসংস্থা। এ তো বড় ভুল কী করে হল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement