Pakistani TikToker Miss Wow: দুষ্টু-মিষ্টি ইঙ্গিতে ভরা টিকটকে ভরপুর নাম, মেহজাবিন মিস ওয়াওয়ের ভিডিয়ো নজর কাড়বে আপনারও
নিত্য নতুন ভিডিয়ো বানিয়ে নিজের অনুরাগীদের মনোরঞ্জন করেন তিনি। তাঁর পোশাকশৈলী থেকে শুরু করে তাঁর চলন বলন সব কিছুই আকর্ষণ করে তাঁর ভক্তদের।
বিভিন্ন দেশে টিকটক (TikTok) নিষিদ্ধ হলেও পাকিস্তানে (Pakistan) রমরমিয়ে চলছে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। টিকটকে ভিডিয়ো বানিয়ে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন বহু মানুষ। তেমনই এক পাকিস্তানি টিকটক তারকা মেহজাবিন মিস ওয়াও (Mehjabeen Misswow)। নিত্য নতুন ভিডিয়ো বানিয়ে নিজের অনুরাগীদের মনোরঞ্জন করেন তিনি। তাঁর পোশাকশৈলী থেকে শুরু করে তাঁর চলন বলন সব কিছুই আকর্ষণ করে তাঁর ভক্তদের। কখনও কখনও আবার স্কুল গার্লদের মত ইউনিফর্ম পরেও রিল বানান মেহজাবিন। বলিউড গান থেকে শুরু করে দেশি-বিদেশি পপ মিউজিক নানা গানে রিল বানিয়ে নজর কেড়েছেন এই তরুণী টিকটকার। সদ্য মার্কিন পপ তারকা ফেলুপে এবং সনি নো বিট-এর 'মুদা' (Muda) গানে রিল বানিয়েছেন মেহজাবিন। ভিডিয়োয় তাঁর দুষ্টু মিষ্টি চোখ মুখের ইঙ্গিত যেন উপরি পাওনা অনুরাগীদের কাছে। ইনস্টাগ্রামে তাঁর রয়েছে ৯ লক্ষের বেশি ফলোরার্স।
স্কুল ইউনিফর্মে 'মুদা' গানটিতে ভিডিয়ো শেয়ার মিস ওয়াও-এরঃ
মেহজাবিনের রিল দেখুনঃ