Pakistan Economic Crisis: এক মার্কিন ডলার এখন ২৮৮ পাকিস্তানি রুপি, সর্বকালীন পতন পাকিস্তানের মুদ্রার বিনিময় মূল্যে
এবার পাকিস্তানের রুপির সর্বকালীন পতন। এক মার্কিন ডলারের বিনিময় মূল্য এখন ২৮৮ পাকিস্তানি রুপি।
একেবারে ভেঙে পড়ছে পাকিস্তানের অর্থনীতি। এবার পাকিস্তানের রুপির সর্বকালীন পতন। এক মার্কিন ডলারের বিনিময় মূল্য এখন ২৮৮ পাকিস্তানি রুপি। মানে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের মুদ্রার কার্যত আর কোনও দরই থাকল না। পাকিস্তানের পরিস্থিতি শ্রীলঙ্কার থেকেও খারাপ হলে অবাক হওয়ার থাকবে না।
এমন অবস্থায় পাকিস্তানের সাধারণ মানুষের অবস্থা একেবারে খারাপ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গিয়েছে। অর্থনীতির এমন করুণ দশায় আন্তর্জাতিক অর্থ তহবিলের অর্থ সাহায্য, ঋণের দিকে চাতক পাখির মত চেয়ে গোটা পাকিস্তান। কিন্তু আইএমএফ-এর সঙ্গে পাকিস্তানের বৈঠক পিছিয়েই যাচ্ছে। এদিকে, পাকিস্তানের ওপর ঋণের বোঝাও একেবারে সর্বোচ্চ স্তরে উঠে গিয়েছে। আরও পড়ুন-'ঘুমোতে পারছি না', অর্থনৈতিক সঙ্কটে দুঃস্বপ্ন দেখছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
দেখুন টুইট
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement