Pakistan: ভারতের উল্টো ছবি! গত ৬৩ বছরে পাকিস্তানে সবচেয়ে বৃষ্টি ভেজা এপ্রিল

সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে পাকিস্তানে বৃষ্টি হয়েছে ৫৯.৩ মিলিমিটার। যেখানে এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমান ২২.৫ মিলিমিটার।

Pakistan Smog Photo Credit: Twitter@dw_hindi

ভারতে তাপপ্রবাহের মাঝে পাকিস্তানের বৃষ্টি আর বৃষ্টি। সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে পাকিস্তানে বৃষ্টি হয়েছে ৫৯.৩ মিলিমিটার। যেখানে এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমান ২২.৫ মিলিমিটার। ১৯৬১ সালের পর এই প্রথম এপ্রিলে পাকিস্তানে এত বৃষ্টি হল। লাহোর, করাচি, ইসলামাবাদের শহরেও ব্যাপক বৃষ্টি হয়। ইমরান খানের দেশের কিছু জায়গায় বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল।

পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, বিহার সহ ভারতের বিভিন্ন অংশে তাপপ্রবাহে জেরবার। তীব্র তাপপ্রবাহে রেকর্ড গরম পড়ছে ভারতে। এপ্রিলে ভারতের ইতিহাসে অন্যতম গরম মাসের রেকর্ড গড়েছে। কিন্তু ঠিক তার উল্টো ছবি পাকিস্তান। সদ্য শেষ হওয়া এপ্রিলে বারবার বৃষ্টিতে ভিজেছে পাকিস্তান। আর এতটা ভিজে এপ্রিলের পাকিস্তান গত ৬৩ বছরে দেখা যায়নি।

দেখুন খবরটি

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement