Pakistan Pollution Video: দূষণের কোপে পাকিস্তান! লাহোরে ৪ দিনের 'লকডাউন', মানুষকে ঘরে থাকার আবেদন

দূষণের প্রভাব কমাতে পাঞ্জাবের লাহোর, গুজরানওয়ালা এবং হাফিজাবাদে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি জারি করে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নকভি চারদিনের লকডাউনে মানুষকে বাড়ির ভিতরে থাকতে বলেছেন যাতে পরিবেশ দূষণ হ্রাস করা যায়।

Pakistan Smog Photo Credit: Twitter@dw_hindi

শুধু দিল্লি-এনসিআর নয়, দূষণের প্রভাবের সঙ্গে লড়াই করছে পাকিস্তানও।গ্লোবাল এয়ার কোয়ালিটি মনিটরিং প্ল্যাটফর্ম অনুসারে, লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের মধ্যে শীর্ষে রয়েছে। লাহোরে বায়ু দূষণের ক্রমবর্ধমান মাত্রার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বুধবার ধোঁয়াশা জরুরি অবস্থা জারি করেছে।

এরপরেই পাকিস্তানের পাঞ্জাব সরকার লাহোরসহ দেশের অনেক জেলায় চারদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই ছুটি ঘোষণা করা হয়েছে।দূষণের প্রভাব কমাতে পাঞ্জাবের লাহোর, গুজরানওয়ালা এবং হাফিজাবাদে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি জারি করে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মহসিন নকভি চারদিনের লকডাউনে মানুষকে বাড়ির ভিতরে থাকতে বলেছেন যাতে পরিবেশ দূষণ হ্রাস করা যায়।১২ কোটি জনসংখ্যার লাহোরে দূষণ নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।  সরকারের তরফ থেকে বলা হয়েছে লাহোর হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে সরকারের এই সিদ্ধান্ত।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement