Pakistan Is Burning Video: ঘরে, বাইরে মার খাচ্ছে পাকিস্তান, পাক পুলিশকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ইসলামাবাদের 'পোষা' জঙ্গিরা, দেখুন ভিডিয়ো

TLP's Protest In Pakistan (Photo Credit: X/Screengrab)

জ্বলন্ত পাকিস্তানে (Pakistan Is Burning) আগুন নিভছে না। কোথাও আফগানিস্তান (Afghanistan) সীমান্তে মার খাচ্ছে পাক সেনা আবার কখনও দেশের ভিতরেই চূড়ান্ত বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে শেহবাজ় শরিফ প্রশাসনকে। এবার তেমন একটি ছবি প্রকাশ্যে এল। যেখানে দেখা যায়, তেহরিক-ই-লাব্বিক পাকিস্তান (TLP) নামের একটি সংগঠনের কর্মীরা পাক পুলিশকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। পাকিস্তানের ভিতরেই যারা জঙ্গি হিসেবে পরিচিত, সেই তেহরিক-ই-লাব্বিক পাকিস্তানের সদস্য়রা শরিফ সরকারের পুলিশকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে।

সম্প্রতি তেহরিক-ই-লাব্বিক পাকিস্তানের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সে দেশে। অভিযোগ, পাক পুলিশ প্রশাসনের তরফে টিএলপির ১৮০ জন সদস্যকে হত্য়া করা হয়েছে। যা নিয়ে পাকিস্তানের বহু অংশ বিশেষ করে পাঞ্জাব প্রদেশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে।

এবার সেই পাঞ্জাব প্রদেশেই পাক পুলিশ মার খাচ্ছে টিএলপির কাছে। হতে হচ্ছে চরম হেনস্থা।

আরও পড়ুন: Pakistan-Afghanistan Clash: 'মাছ না পেয়ে ছিপে কামড়' পাকিস্তানের, খোয়াজা আসিফের দাবি, 'তালিবান ভারতের হয়ে পাকিস্তানের সঙ্গে ছায়া যুদ্ধ চালাচ্ছে'

দেখুন টিএলপি কীভাবে পাকিস্তান পুলিশকে হেনস্থার পর মারধর করছে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement