Pakistan: পাকিস্তান 'বিপজ্জনক' দেশ, বাইডেনের মন্তব্যে চটল ইসলামাবাদ

Bilawal Bhutto Zardari (Photo Credit: Twitter)

বিশ্বের মধ্যে অন্যতম 'বিপজ্জনক' দেশ পাকিস্তান (Pakistan)। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) মন্তব্য ঘিরে কার্যত শোরগোল শুরু হয়েছে।  জো বাইডেন পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে যে মন্তব্য করেছেন এবং তাঁদের দেশের প্রতি যে মন্তব্য করেছেন, তার জেরে আমেরিকার দূত ডোনাল্ড ব্লোমকে সমন পাঠানো হয়েছে। পাকিস্তানে থাকা মার্কিন দূত ডোনাল্ড ব্লোমকে এ বিষয়ে সমনের জবাব দিতে হবে বলে দাবি জানান বিলাবল ভুট্টো।  পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো স্পষ্ট জানান, মার্কিন দূতকে এ বিষয়ে জবাব দিতে হবে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement