Bilawal Bhutto On Pahalgam Terror Attack: ভারতের 'ওয়াটার অ্যাটাকে' দিশাহারা পাকিস্তান, 'রক্ত' হুমকি থেকে ঘুরে সুর নরম বিলাওয়ালের, বললেন বড় কথা
নিজের বক্তব্য থেকে ১০০ ডিগ্রি ঘুরে গিয়ে বিলাওয়াল বলেন, ভারতের সঙ্গে সব ধরনের আলোচনায় রাজি পাকিস্তান। তিনি আরও বলেন, ভারত যদি আলোচনায় রাজি হয়, তাহলে তাদের স্বাগত।
দিল্লি, ৬ মে: এবার শান্তি চাইলেন বিলাওয়ল ভুট্টো। ভারতের (India) সঙ্গে যাতে শান্তি স্থাপন করা যায়, সেই প্রচেষ্টা শুরু করা হোক বলে মন্তব্য করলেন পাক সাংসদ। বিলাওয়াল ভুট্টো বলেন, ভারতের সঙ্গে যাতে সবদিক থেকে কথা বলা যায়, শান্তি স্থাপন করা যায়, সেই চেষ্টা করছে পাকিস্তান (Pakistan)। ফলে ভারতের সঙ্গে সবদিক থেকে কথা বলে সমস্যা মেটাতে পাকিস্তান তৈরি বলে জানান বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto)। পহেলগামে (Pahalgam Terror Attack) হামলার পর দিল্লির (Delhi) তরফে স্থগিত করা হয় সিন্ধু চুক্তি (Indus Treaty)। ভারতের তরফে সিন্ধুর চুক্তি স্থগিত হলে চরম হুঁশিয়ারি দেন বিলাওয়াল ভুট্টো।
বেনেজির ভুট্টোর ছেলে বলেন, 'সিন্ধু দিয়ে জল প্রবাহিত না হলে, সেখান থেকে রক্ত বইবে।' বিলাওয়াল ভুট্টোর হুমকি নিয়ে জোর চর্চা শুরু হলে শেষে নিজের বক্তব্য থেকে সরে দাঁড়ান প্রাক্তন পাক মন্ত্রী।
নিজের বক্তব্য থেকে ১০০ ডিগ্রি ঘুরে গিয়ে বিলাওয়াল বলেন, ভারতের সঙ্গে সব ধরনের আলোচনায় রাজি পাকিস্তান। তিনি আরও বলেন, ভারত যদি আলোচনায় রাজি হয়, তাহলে তাদের স্বাগত। এমনকী, ভারতকে দু হাত বাড়িয়ে স্বাগত জানাতেও পাকিস্তান তৈরি বলে মন্তব্য করেন বিলাওয়াল। পাশাপাশি পহেলগামে যা হচ্ছে, তার তথ্য নিয়ে আসুক ভারত। 'তথ্যের বিকৃতি' করে নয়। প্রতিবেশী হিসেবে পাকিস্তানের সঙ্গে ভারত আলোচনায় বসুক বলেও মন্তব্য করেন বিলাওয়াল ভুট্টো।
অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে ওয়াটার অ্যাটাক যখন শুরু করেছে ভারত, তখন নাজেহাল পরিস্থিতি শেহবাজ় সরকারের। এমত অবস্থায় এবার ভারতের সঙ্গে আলোচনা করতে পাকিস্তান তৈরি বলে মন্তব্য করা হয় বিলাওয়াল ভুট্টোর তরফে।
(The above story first appeared on LatestLY on May 06, 2025 07:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

