Bilawal Bhutto On Pakistan Terror Connection: মুখোশ খুলছে পাকিস্তানের; খোয়াজা আসিফের পর বিলাওয়াল ভুট্টো, ইসলামাবাদের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক আরও প্রকট করলেন বেনেজ়ির-পুত্র

পহেলগাম হামলার পর ভারতের তরফে সিন্ধু জল চুক্তি বাতিল করা হচ্ছে বলে জানানো হয়। দিল্লির ওই ঘোষণার পর আলটপকা মন্তব্য করেন বিলাওয়াল ভুট্টো।

Bilawal Bhutto On Pakistan Terror Connection: মুখোশ খুলছে পাকিস্তানের;  খোয়াজা আসিফের পর বিলাওয়াল ভুট্টো,  ইসলামাবাদের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক আরও প্রকট করলেন বেনেজ়ির-পুত্র
Bilawal Bhutto (Photo Credit: File Photo)

দিল্লি, ২ মে: খোয়াজা আসিফের পর বিলাওয়াল ভুট্টো (Bilawal Bhutto)। অতীতে পাকিস্তানের (Pakistan) সঙ্গে যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির (Terrorist Attack) যোগ ছিল, তা ফের প্রকাশ করলেন বিলাওয়াল ভুট্টো। বেনেজির ভুট্টোর ছেলে বলেন, পশ্চিমের চাপে পড়ে অতীতে পাকিস্তান সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির পৃষ্ঠপোষকতা করেছে, এ কথা ঠিক। অতীতের সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে পাকিস্তান এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন পাকিস্তানের এই সাংসদ।

পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর সম্প্রতি পাকিস্তানের মন্ত্রী খোয়াজা আসিফ বলেন, অতীতে পাকিস্তান বহু জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করেছে। যা পশ্চিমী দেশগুলির চাপে পড়ে। পশ্চিমের যে দেশগুলি পাকিস্তানকে চাপ দেয়, সেগুলির মধ্যে আমেরিকা, ব্রিটেনের নাম নেন তিনি। খোয়াজা আসিফের ওই মন্তব্যের পর জোর চর্চা শুরু হয়ে যায়। খোয়াজা আসিফের ওই মন্তব্যের পর এবার বিলাওয়াল ভুট্টোর মুখেও শোনা গেল সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা এবং সেখানে পাকিস্তানের ভূমিকা নিয়ে সেই একই বক্তব্য।

আরও পড়ুন: Bilawal Bhutto On 'Blood In Indus' Remark: 'সিন্ধু দিয়ে রক্ত বইবে', ভারতকে হুমকি দিয়ে ভড়কে গেলেন বিলাওয়াল, কয়েক ঘণ্টার মধ্যেই বক্তব্য বদল দেখুন

অর্থাৎ পাকিস্তান যে জঙ্গি গোষ্ঠীগুলিকে আস্কারা দেয়, তা কার্যত স্পষ্ট। প্রথমে পাকিস্তানের বর্তমান মন্ত্রী এবং পরে প্রাক্তন মন্ত্রীর গলায় শোনা যায় জঙ্গিদের নিয়ে পাকিস্তানের দুর্বল অনুভূতির কথা।

২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। ৩ থেকে ৪ জন জঙ্গি বৈসরণ ভ্যালি (Baisaran) রক্তাক্ত করে দেয়। পরপর ২৬ জনকে খুন করে জঙ্গিরা। যে ২৬ জনের মাঝে এক কাশ্মীরি ঘোড়সওয়ার ছাড়া বাকিরা প্রত্যেকে পর্যটক। কাশ্মীরে বেড়াতে যাওয়া পর্যটকদের রক্তে লাল হয়ে যায় বৈসরণ ভ্যালি। যে ঘটনায় পাকিস্তানের প্রাক্তন প্যারা কমান্ডার হাসিম মুসার হাত রয়েছে। মুসাই এই হামলার মাস্টারমাইন্ড বলে জানা যায়। পহেলগামের ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক  বাতিল করে দিল্লি। বিশেষ করে সিন্ধু জল চুক্তি।

পহেলগাম হামলার পর ভারতের (India) তরফে সিন্ধু জল চুক্তি (Indus Treaty)  বাতিল করা হচ্ছে বলে জানানো হয়। দিল্লির (Delhi) ওই ঘোষণার পর আলটপকা মন্তব্য করেন বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, সিন্ধু নদীতে জল না থাকলে, তার অববাহিকা দিয়ে রক্ত বইবে। বিলাওয়াল ভুট্টোর ওই মন্তব্যে গোটা বিশ্ব জুড়ে সমালোচনা শুরু হেল শেষ নিজের বক্তব্য থেকে সরে যান তিনি।

বিলাওয়াল বলেন. বন্ধুক নিয়ে তিনি সীমান্তে বসে নেই। কিংবা সরকারের কোনও পদেও নেই তিনি। তাই সিন্ধু চুক্তি বাতিলের পর য়ে বক্তব্য তাঁর মুখ থেকে বেরিয়েছে, তা আবেগে ভেসে ভাবনার বহিঃপ্রকাশ করে দাবি করেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).