Pakistan Minister Feared Of India: মহাশক্তিশালী ব্রক্ষ্মোস আছড়ে পড়লে কী হবে? ভারতের ভয়ে গলা কাঁপছে পাক মন্ত্রীর, দেখুন ভিডিয়ো

Pak Minister (Photo Credit: X/Screengrab)

ব্রক্ষ্মোস নিয়ে হামলা চালাতে পারে ভারত। যে কোনও মুহূর্তে ভারতের (India) এই হামলা পাক (Pakistan) ভূমিতে আছড়ে পড়তে পারে। যে ব্রক্ষ্মোস (Brahmos) মিসাইল আছড়ে পড়লে পাকিস্তানের যে কী  দশা হবে, তা ভাবতেও পারছেন না সেখানকার মানুষ। এবার ভারতের ভয়ে এভাবেই গলা আটকে যেতে শুরু করেছে পাকিস্তানের। পাক সংসদে এক সাংসদ যখন যুদ্ধের সম্ভাব্য ফলাফল নিয়ে বলতে ওঠেন, সেই সময় ভারত হামলা চালালে কী হতে পারে, তা নিয়ে আশঙ্কা ফুটে ওঠে তাঁর গলায়। ভারতের মিসাইল হামলা চালালে পাকিস্তানের পরিস্থিতি যে খারাপ হতে পারে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন সে দেশের মন্ত্রী। পাক মন্ত্রীর ভারতকে নিয়ে সেই আশঙ্কার ভিডিয়ো ভাইরাল হয়ে যায় হু হু করে। পহেলগামে জঙ্গি হামলার পর ভারত যে পাকিস্তান এবং সে দেশের আশ্রিত জঙ্গিদের এবার কোনওভাবে রেয়াত করবে না, তা কার্যত স্পষ্ট হয়ে যায় পাক সংসদে এই সাংসদের বক্তব্য থেকে।

আরও পড়ুন: India Choked Chenab Water After Pahalgam: পাকিস্তানকে উচিত শিক্ষা; খারিফের ভরা মরশুমে চেনাবের জল বন্ধ করল ভারত, ফসল শুকোচ্ছে মাঠের মাঝেই

দেখুন ভারতের ব্রক্ষ্মোসের ভয়ে কাঁপছে পাকিস্তান...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement