Afghanistan Blast Video: কাবুলে প্রবল বিস্ফোরণ, আফগানিস্তানে হামলা নিয়ে 'মিথ্যাচার' করছে পাকিস্তান, দেখুন ভিডিয়ো

Kabul Blast (Photo Credit: X/Screengrab)

কাবুলে (Kabul) আকাশ পথে হামলা চালিয়েছে পাকিস্তান (Pakistan)। আফগানিস্তানে (Afghanistan) পাক সেনার তরফে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। যা নিয়ে এবার মুখ খুলল আফগানিস্তান। তালিবান সরকারের তরফে দাবি করা হয়, বিস্ফোরণের পর কাবুল থেকে যে ধোঁয়া উড়তে শুরু করে, তা তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের জের। তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের জেরে প্রবলভাবে সেখান থেকে ধোঁয়া উড়তে শুরু করে বলে দাবি করা হয়েছে তালিবান সরকারের তরফে।

আরও পড়ুন: Pakistan-Afghanistan Clash Video: পাকিস্তানি চেক পোস্টে ড্রোন থেকে বোমা ফেলছে তালিবান, পাক সেনাকে জবরদস্ত মারছে আফগানিস্তান, দেখুন ভিডিয়ো

দেখুন কাবুলে বিস্ফোরণের জেরে কীভাবে প্রবল ধোঁয়া উড়তে শুরু করে...

 

আফগান মিডিয়ার দাবি, নিহত পাক সেনার দেহ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাক আফগান সীমান্তের স্পিন বোলদাকে যেভাবে সংঘর্ষ ছড়ায়, তার জেরে নিহত পাক সেনা কর্মীদের দেহ আফগানিস্তান ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে বলে দাবি তালিবান সরকারের দেশের সংবাদমাধ্যমের।

দেখুন কী জানানো হচ্ছে আফগান মিডিয়ার তরফে...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement