New Afghanistan PM Mawlawi Abdul Kabir: মাওলানা আবদুল কবিরকে আফগানিস্তানের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ তালিবানের

আগের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ অসুস্থ

Mullah Abdul Kabir (Photo Credit: Natiq Malikzada/ Twitter)

তালিবানের সুপ্রিম লিডার হিবতুল্লাহ আখুন্দজাদা এক বিশেষ ফরমান জারি করে আফগানিস্তানের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে মাওলাভি আবদুল কবিরকে নিয়োগ করেছেন। টোলো নিউজের খবরে বলা হয়, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ অসুস্থ। খামা প্রেসের খবরে বলা হয়, তালিবান কর্তৃপক্ষ মোল্লা হাসানের অসুস্থতার বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও সূত্রগুলো আগেই জানিয়েছিল, তিনি হৃদরোগে আক্রান্ত। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত মাওলানা আবদুল কবির তালিবান সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ ২০২১ সালে তালিবান গোষ্ঠীর ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালিবান সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাওলাভি আবদুল কবির পূর্ব পাক্তিকা প্রদেশের বাসিন্দা এবং তিনি জাদরান উপজাতির বলে জানা গেছে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement