POK: পাক অধিকৃত কাশ্মীরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করায় রেঞ্জার্সের গুলি, দেখুন ভিডিয়ো

পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষ বড় সমস্য়ায়। একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ব্যাপক বৃদ্ধি, অন্যদিকে রোজ লোডশেডিংয়ের ঘটনা, বেকারত্ব বেড়ে চলা।

POK Protest (Photo Credit: Twitter)

পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে সাধারণ মানুষ বড় সমস্য়ায়। একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ব্যাপক বৃদ্ধি, অন্যদিকে রোজ লোডশেডিংয়ের ঘটনা, বেকারত্ব বেড়ে চলা। এর বিরুদ্ধে প্রতিবাদে নামে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরবাদে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালাল পাকিস্তানের রেঞ্জার্স। গুলির আঘাতে গুরুতর জখম বেশ কয়েকজন।

গুলির ভয়ে আন্দোলনকারীদের ছুটে পালাতে থাকেন। পাক অধিকৃত কাশ্মীরে যে বন্দুকের নলই যে ক্ষমতার উতস হয়ে উঠেছে সেটা বারবার অভিযোগ উঠছে। এই ঘটনা সেই অভিযোগকেই স্বীকৃত দিল বলে অভিযোগ।

আন্দোলনকারীরা জানালেন, জিনিসের দাম যেভাবে বেড়ে যাচ্ছে তা তারা এমনিতেও মারা যাবেন, তাই বন্দুকের গুলিতে তাদের আর ভয় লাগে না।

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement