Moscow Fire: ইদের মুখে মস্কোর মধ্যাঞ্চলে অবস্থিত অন্যতম বিলাসবহুল আবাসন অগ্নিকুণ্ডের আকার নিয়েছে, দাউদাউ করে জ্বলছে অভিজাতদের বাস
মস্কোর মধ্যাঞ্চলে অবস্থিত রোজা রোসা শহরের অন্যতম বিলাসবহুল কমপ্লেক্সের মধ্যে একটি। শহরের অভিজাত শ্রেণির বাস সেখানে। আর সেই রোজা রোসাতেই সোমবার আগুন লেগেছে।
চলছে রমজান মাস। দোরগোড়ায় কড়া নাড়ছে ইদ (Eid 2025)। এরই মাঝে মস্কোর এক বহুতল আবাসনে ঘটল সাংঘাতিক অগ্নিকাণ্ডের ঘটনা। মস্কোর মধ্যাঞ্চলে অবস্থিত রোজা রোসা শহরের অন্যতম বিলাসবহুল কমপ্লেক্সের মধ্যে একটি। শহরের অভিজাত শ্রেণির বাস সেখানে। আর সেই রোজা রোসাতেই সোমবার আগুন লেগেছে। ছয় তলা ভবনটি আগুনে জ্বলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আগুন লাগার জেরে একেবারে অগ্নিকুণ্ডের আকার নিয়েছে মস্ত বহুতল। কালো ধোঁয়া গিলে খেয়েছে গোটা আকাশ। এমন ভয়ানক দৃশ্য দেখে স্থম্ভিত মস্কোবাসী থেকে শুরু করে নেটবাসী। আগুনে পুড়ে ছারখার হওয়া রোজা রোসা কমপ্লেক্সটি নিজস্ব স্থাপত্য শিল্পের জন্য একাধিক আন্তর্জাতিক পুরষ্কার অর্জন করেছে। কী থেকে আগুনের সূত্রপাত কারণ সন্ধান চলছে।
অগ্নিকুণ্ডের চেহারা নিয়েছে মস্কোর বিলাসবহুল রোজা রোসা আবাসনঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement