Russia-Ukraine War: ইউক্রেনের শহরে আছড়ে পড়ল রাশিয়ার ঘাতক ব্যালিস্টিক মিসাইল, হত ২০
আগামী সপ্তাহে ট্রাম্পের দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসার ঠিক তিনমাস পুরো হতে চলেছে। কিন্তু এখনও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামা তো দূরের কথা, বরং তা তুঙ্গে উঠেছে।
Russia-Ukraine War: ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতিতে দাবি করেছিলেন, তিনি ফের মার্কিন প্রেসিডেন্ট পদে বসার এক দিনের মধ্য়ে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবেন। সেই কথা বলে বেশ হাততালি পেয়েছিলেন ট্রাম্প। গতকাল, রাতে রাশিয়ার ভয়বাহ ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে ইউক্রেনের জনবহুল শহর সুমি-তে। সেই শহরের মেয়র জানালেন, তার শহরে রাশিয়ান মিসাইল হামলা কমপক্ষে ২০ জন মারা গিয়েছেন। সুমি-তে থাকা ভারতীয় এক কোম্পানির গোডাউনও পুতিনের দেশের ঘাতক মিসাইলে ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি শহরের মেয়রের। ক'দিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বাড়ি ক্রিয়েভ রিহ-তে ৯টি শিশু সহ মোট ১৯ জন প্রাণ হারালেন।
অন্যদিকে, রাশিয়ান সেনার দাবি গতকাল রাতে আধ ঘণ্টার মধ্যে ইউক্রেনের মোট ১৩টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের শহরে আছড়ে পড়ল রাশিয়ার মিসাইল
ইউক্রেনের ওপর হামলা অব্যাহত পুতিনের দেশের