Minor Marriage: ১২ বছরের নাবালিকার সঙ্গে ৭২ বছরের বৃদ্ধের বিয়ের চেষ্টা,গ্রেফতার পাত্র
বাল্যবিবাহের বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও পাকিস্তানে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। কিছুদিন আগেই সোয়াতের ৭০ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে ১৩ বছর বয়সী মেয়ের বিয়ে দেন এক বাবা। মেয়ের বাবা ও স্বামীকে গ্রেফতার করে পুলিশ।
নয়াদিল্লিঃ ১২ বছরের নাবালিকাকে বিয়ে (Marriage) করতে গিয়ে গ্রেফতার ৭২ বছরের বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) চরসাদ্দা শহরে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাবা আলম সৈয়দ ৫ লক্ষ টাকার বিনিময়ে ওই বৃদ্ধের কাছে নিজের মেয়েকে বিক্রি করেন। এরপরই নাবালিকার সঙ্গে 'নিকাহ' (Nikah) সেরে ফেলতে চান হাবিব খান নামে অভিযুক্ত বৃদ্ধ। খবর পেয়ে 'নিকাহ' আসর থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পালিয়ে যান নাবালিকার বাবা। বাল্যবিবাহের বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও পাকিস্তানে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। কিছুদিন আগেই সোয়াতের ৭০ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে ১৩ বছর বয়সী মেয়ের বিয়ে দেন এক বাবা। মেয়ের বাবা ও স্বামীকে গ্রেফতার করে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement