Mexico Shooting: মেক্সিকোর পানশালায় এলোপাথাড়ি গুলি, মৃত ১০
রাত ৯টা নাগাদ 'লস ক্যান্টারিটোস' বারে যখন আরাম করে সুরাপানে ব্যস্ত সকলে ঠিক তখনই শুরু হয় গুলির বৃষ্টি।
Mexico Shooting: মেক্সিকোর এক পানশালায় চলল এলোপাথাড়ি গুলি। ঘটনায় ১০ জনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন ৭ জন। শনিবার রাতে মেক্সিকোর কুয়েরতারোর একটি বারে হামলা চালায় বন্দুকধারীরা। রাত ৯টা নাগাদ 'লস ক্যান্টারিটোস' বারে যখন আরাম করে সুরাপানে ব্যস্ত সকলে ঠিক তখনই শুরু হয় গুলির বৃষ্টি। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় জরুরি পরিষেবা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অন্ততপক্ষে চারজন বন্দুকধারী পিকআপ ট্রাকে চড়ে সেখানে এসেছিল। ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত গাড়িটি পোড়া অবস্থায় উদ্ধার হয়েছে। কাজের পর গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা।
মেক্সিকোর পানশালায় এলোপাথাড়ি গুলি...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Israel-Iran War: 'মৃত্যু দূত' আছড়ে পড়ছে 'তেহরান ফাঁকা করো', ইজরায়েলের ভয়ে ৩ লক্ষ মানুষকে সরাচ্ছে ইরান, দেখুন ভিডিয়ো
Advertisement
Advertisement
Advertisement