Facebook: যে দেশে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম

আফ্রিকার দেশগুলিতে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। ফেসবুক, ইনস্টাগ্রামের বড় বাজার হয়ে উঠছে আফ্রিকা। আর আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ব্যবসা ফুলে ফেঁপে উঠছে মার্ক জুকেরবার্গের কোম্পানি মেটার।

Facebook, Instagram (Photo Credit: File Photo)

আফ্রিকার দেশগুলিতে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। ফেসবুক, ইনস্টাগ্রামের বড় বাজার হয়ে উঠছে আফ্রিকা। আর আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় ব্যবসা ফুলে ফেঁপে উঠছে মার্ক জুকেরবার্গের কোম্পানি মেটা (Meta)-র। কিন্তু তথ্য গোপনীয়তা ভঙ্গের (Data Privacy Violations) অভিযোগে ফেসবুক (Facebook) ও ইনস্টাগ্রাম (Instagram)-কে ২৯০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক জরিমানা করে নাইজেরিয়া।

তদন্তের পর দেখা যায়, নাইজেরিয়ানদের তথ্য গোপনীয়তা ভঙ্গে করে রমরমিয়ে সেখানে চলছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। আর তাই মেটার দুই প্রোডাক্টকে মোটা অর্থের জরিমানা করে নাইজেরিয়ার শীর্ষ আদালত। জুন মাসের মধ্যে জরিমানার অর্থ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত, কিন্তু Meta সেই জরিমানার টাকা দিতে রাজি নয়। তারা এই নির্দেশের বিরুদ্ধে আবেদন করতে চায়। এই কারণে নাইজেরিয়ায় বন্ধ হতে পারে ফেসবুক ও ইনস্টাগ্রাম।

দেখুন খবরটি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement