PM Modi: মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী, কী বললেন নমো

মরিশাস সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফ্রিকার ছবির মত সুন্দর এই দেশ বড় সম্মান দিল নরেন্দ্র মোদী-কে। মরিশাস সরকারের সর্বোচ্চ অসামরিক সম্মান 'দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান' দেওয়া হল ভারতের প্রধানমন্ত্রীকে।

PM Narendra Modi. (Photo Credits: X)

মরিশাস সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফ্রিকার ছবির মত সুন্দর এই দেশ বড় সম্মান দিল নরেন্দ্র মোদী-কে। মরিশাস সরকারের সর্বোচ্চ অসামরিক সম্মান 'দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান' দেওয়া হল ভারতের প্রধানমন্ত্রীকে। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দিল মরিশাস। মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম এই পুরস্কার হাতে তুলে দেন মোদীকে। মরিশাসের প্রশংসা করে মোদী বলেন, " গোটা বিশ্বের জন্য সংস্কৃতির সুন্দর বাগান তৈরি করে মরিশাস দৃষ্টান্ত তৈরি করেছে।"

আফ্রিকার এই দেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের সভায় মোদী বলেন, "মরিশাস হল পরিবারের মত। ভারত এবং বিশ্বের দক্ষিণপ্রান্তের সঙ্গে সেতুবন্ধনের কাজ করে মরিশাস।"সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, মরিশাসে এসে আমার মনে হচ্ছে আমি নিজের বাড়িতেই আছি। "

মরিশাসের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদী

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement