Turkey Wildfire: গ্রিসের পর এবার তুরস্ক, ভয়াবহ দাবানলে জ্বলছে পশ্চিম তুর্কি
দেশটির উত্তর পশ্চিম অংশের তিনটি জায়গা- কানাক্কালে প্রদেশের ইকাবাট জেলা, বোলু প্রদেশের গোয়নাক প্রদেশ এবং গোর্দেসের মনিশা প্রদেশে এই তিনটি ভয়বাহ দাবানের ঘটনা ঘটেছে।
গ্রিসের পর এবার তুরস্কে ভয়াবহ দাবানলের ঘটনা। তুরস্কে পৃথক চারটি দাবানলের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। দেশটির উত্তর পশ্চিম অংশের তিনটি জায়গা- কানাক্কালে প্রদেশের ইকাবাট জেলা, বোলু প্রদেশের গোয়নাক প্রদেশ এবং গোর্দেসের মনিশা প্রদেশে এই তিনটি ভয়বাহ দাবানের ঘটনা ঘটেছে। চতুর্থ দাবানলটি হয় ইজমিরের কারসিয়াকা প্রদেশে। কানাক্কালে প্রদেশের দাবানলের সূত্রপাত হয় রাস্তার ধারের একটি ইলেকট্রিক পোল বা বিদ্যুতের খুঁটি থেকে।
এখনও পর্যন্ত হাজারেরও বেশী মানুষকে উদ্ধার করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য ৩১টি হেলিকপ্টার ও ২৬৫টি গাড়ি মোতায়েন করা হয়েছে। দেড় হাজারেরও বেশী দমকল ও পুলিশ কর্মী আগুন নেভানোর কাজ করছেন। তুরস্কে মাস দুয়েক আগে হওয়া দাবানলে ১১ জনের মৃত্যু হয়েছিল।
দেখুন ভিডিয়ো
Advertisement
সম্পর্কিত খবর
South Korea Wildfires: দাবালনে পুড়ছে দক্ষিণ কোরিয়ার বিস্তীর্ণ অংশ, মৃত ১৬, আহত কমপক্ষে ১৯
Los Angeles Wildfires Video: দাউ দাউ করে জ্বলছে লস এঞ্জেলস, ভয়াবহ দাবানলের গ্রাসে মার্কিন মুলুক, বিপন্ন মানুষ
LA WildFires: ভয়াবহ দাবানলের আগুন নেভাতে গিয়ে ভেঙে পড়ল দমকলের বিমান, দেখুন ভিডিয়ো
California Wildfire: ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতির পরিমাণ ১৫০ বিলিয়ন ছাড়াতে পারে!
Advertisement
Advertisement
Advertisement