Las Vegas Open Fire: মার্কিন মুলুকে ফের প্রকাশ্যে গোলাগুলি, বেলাজিও ফাউন্টেনের সামনে ব্যস্ত রাস্তায় এলোপাথাড়ি গুলিতে আহত ১ জন

এক প্রত্যক্ষদর্শী ঘটনার কিছু আগেই ওই এলাকা থেকে ইউটিউবে লাইভস্ট্রিমিং করছিলেন। তাঁর ইউটিউব লাইভস্ট্রিমিংয়েই গোলাগুলির কাণ্ডটি ধরা পড়েছে।

Man opens fire at the Bellagio fountains in Las Vegas (Photo Credits: X)

মার্কিন মুলুকে ফের প্রকাশ্য রাস্তায় চলল গুলি। লাস ভেগাসের (Las Vegas) বেলাজিও ফাউন্টেনের সামনে ব্যস্ত রাস্তায় আচমকাই এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ইউটিউব লাইভস্ট্রিমে ধরা পড়েছে ঘটনাটি। এক প্রত্যক্ষদর্শী ঘটনার কিছু আগেই ওই এলাকা থেকে ইউটিউবে লাইভস্ট্রিমিং করছিলেন। তাঁর ইউটিউব লাইভস্ট্রিমিংয়েই গোলাগুলির কাণ্ডটি ধরা পড়েছে। জনবহুল রাস্তার মাঝে হঠাৎ করেই বন্দুক বের করে গুলি ছুঁড়তে শুরু করে অভিযুক্ত। ব্যস্ত রাস্তায় গুলি চলতেই আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে পথচলতিরা। প্রাণভয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে সকলে। হুড়োহুড়ি কাণ্ড বেধে যায় এলাকায়। গুলি লেগে একজনের আহত হওয়ার খবর মিলেছে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে।

মার্কিন মুলুকে ফের প্রকাশ্য রাস্তায় চলল গুলি

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement