Malaysia Floods: বন্যায় ভাসছে চারদিক, নিজের জীবন বিপন্ন করে ৩টি বেড়ালকে বাঁচাল খুদে, দেখুন

Boy Saves Cat (Photo Credit: FB/Screengrab)

বন্যায় (Flood) নাাজেহাল মালয়েশিয়া (Malaysia )। বন্যার জেরে ইতিমধ্যেই মালয়েশিয়ায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সরকারিভাবে এই হিসেব প্রকাশ করা হলেও, মালয়েশিয়ায় বন্যার জেরে কতজন আহত বা গৃহহীন, সে বিষয়ে কোনও খবর মিলছে না সঠিকভাবে। এসবের মাঝেই এটি মন ভাল করা ছবি উঠে এল মালয়েশিয়া থেকে। যেখানে এক শিশুকে দেখা যায়, পরপর ৩টি বেড়ালকে (Cat) উদ্ধার করতে। জলের মধ্যে থেকে ৩টি বেড়ালকে তুলে নিয়ে, সে কোনওভাবে তাদের প্রাণ রক্ষা করে। নিজেকে বিপদে ফেলে ওই শিশু যেভাবে পরপর ৩টি বেড়ালের প্রাণ রক্ষা করে, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আপ্লুত বহু মানুষ। ওই শিশু যে কাজ করেছে, তার কোনও তুলনা হয় না বলে মন্তব্য করেন অনেকে।

দেখুন সেই মন ভাল করা ভিডিয়ো...

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement