Jammu Kashmir Disaster: প্রবল বৃষ্টি ও ভূমিধসে লণ্ডভণ্ড কাশ্মীর, কাটেনি বিপদ মাটির তলায় ঢুকে যাচ্ছে গাড়ি, দেখুন ভিডিয়ো
আবার কী অপেক্ষা করছে কাশ্মীরবাসীর জন্য? ছড়াচ্ছে আতঙ্ক।
নয়াদিল্লিঃ মেঘ ভাঙা বৃষ্টি (Heavy Rain) ও ভূমিধসের (Landslide) জেরে লণ্ডভণ্ড জম্মু কাশ্মীর (Jammu Kashmir)। ইতিমধ্যেই হড়পা বানের মধ্যে পড়ে মৃত্যু হয়েহে ৩ জনের। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। ভিটেমাটি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বন্ধ সড়ক। এখনও কাটেনি দুর্যোগ। এরই মাঝে উঠে এসেছে এক আতঙ্কের ছবি। আলগা হয়ে গিয়েছে মাটি, আর তার জেরে ধীরে ধীরে মাটির তলায় চাপা পড়ছে বড় বড় গাড়ি, অ্যাম্বুলেন্স। আর কাশ্মীরের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ফের দেখা দিয়েছে আতঙ্ক। তবে কি আবার নামতে চলেছে ভূমিধস?
বিপর্যস্ত জম্মু কাশ্মীর, ফের কি দুর্যোগ অপেক্ষা করছে?
গত শুক্রবার রাত থেকে টানা বৃষ্টিতে ভিজছে ভূ-স্বর্গ। ভারী বৃষ্টির সঙ্গে আচমকা নেমে আসে ভূমিধস। আর এই ধসের জেরে কার্যত বিপর্যস্ত জম্মু কাশ্মীরের বহু এলাকা। রবিবার কাশ্মীরের রামবানের ধর্মকুন্ড গ্রামে হড়পা বানে ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ১ জন। ফের ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ধসপ্রবণ এলাকা থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে ফুঁসছে চন্দ্রভাগা নদী। ফলে নিচু এলাকাগুলি বানভাসি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিচ্ছেন অনেকে। তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতির দিকে নজর রেখেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এখনও দুর্যোগ কাটেনি, রামবানে আলগা হয়ে গিয়েছে মাটি। তাই ক্রমশ মাটির তলায় ঢুকে যাচ্ছে ভারী জিনিস। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে মাটির তলায় ঢুকে গিয়েছে অ্যাম্বুলেন্স ও গাড়ি। আবার কী অপেক্ষা করছে কাশ্মীরবাসীর জন্য? ছড়াচ্ছে আতঙ্ক।
প্রবল বৃষ্টি ও ভূমিধসে লণ্ডভণ্ড কাশ্মীর, কাটেনি বিপদ মাটির তলায় ঢুকে যাচ্ছে গাড়ি, দেখুন ভিডিয়ো
#WATCH | J&K: Aftermath of flash floods that occurred yesterday in Ramban due to torrential rain. pic.twitter.com/TYiQOVqczW
— ANI (@ANI) April 21, 2025
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 07:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

