Los Angeles: লস অ্যাঞ্জেলসে বাড়িতে ঢুকে গুলি করে খুন, নিহত পরিবারের ৪ সদস্য

অভিযুক্ত ব্যক্তির বয়স ৮০-র আশেপাশে বলে জানাচ্ছে পুলিশ। তবে তিনি কী উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছেন তা এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে।

প্রতীকী ছবি

লস অ্যাঞ্জেলসে (Los Angeles) গোলাগুলি। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের একটি বাড়িতে আচমকা হামলা চালায় বন্দুকবাজ। গুলি লেগে চার জনের মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিট নাগাদ গ্রানাডা হিলসের কাছে ওই বাড়িতে ঢুকে এক ব্যক্তি গুলি করে খুন করেন পরিবারের চার সদস্যকে। অভিযুক্ত ব্যক্তির বয়স ৮০-র আশেপাশে বলে জানাচ্ছে পুলিশ। তবে তিনি কী উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছেন তা এখনও পরিষ্কার নয় পুলিশের কাছে। ঘরের বিভিন্ন জায়গা থেকে চার জনের দেহ উদ্ধার করেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement