Liz Truss Resigns: শুরুতেই ছন্দ পতন, ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ইস্তফা লিজ ট্রাসের

Liz Truss (Photo Credit: Twitter)

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন লিজ ট্রাস। সংবাদ সংস্থা রয়টার্সের তরফে এই খবর প্রকাশ করা হয়।  তবে কী কারণে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন লিজ ট্রাস, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও ব্রিটেনের অর্থনৈতিক বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল ট্রাস ক্যাবিনেট, তার জেরে জোর সমালোচনা শুরু হয়। প্রবল চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হলেন সদ্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া কনর্জাভেটিভ পার্টির সদস্য লিজ ট্রাস। এমনই মনে করা হচ্ছে বিভিন্ন মহলের তরফে। প্রসঙ্গত লিজ ট্রাস প্রধানমন্ত্রী হওয়ার পর রানি এলিজাবেথের (প্রয়াত) সঙ্গে দেখা করতে যান।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement