Life Expectancy: কমছে বাংলাদেশের মানুষদের গড় আয়ু! সমীক্ষায় উঠে এল এমনই এক তথ্য

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশের পুরুষদের গড় আয়ু বর্তমানে ৭০.৬ বছর। মহিলাদের গড় আয়ু ৭৪.১ বছর।

Average life expectancy Photo Credit: Twitter@ians_india

কমছে বাংলাদেশের মানুষদের গড় আয়ু! সে দেশের একটি সমীক্ষায় উঠে এল এমনই এক তথ্য। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সে দেশের গড় আয়ু ৭২.৩ বছর। যা গত বারের সমীক্ষা অনুযায়ী ছিল ৭২.৮ বছর। অর্থাৎ গড়ে প্রায় ০.৫ বছর করে কমেছে গড় আয়ু। এই প্রথম বার বাংলাদেশের মানুষের গড় আয়ু কমল বলেও এই সমীক্ষায় উঠে এসেছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশের পুরুষদের গড় আয়ু বর্তমানে ৭০.৬ বছর। মহিলাদের গড় আয়ু ৭৪.১ বছর।যদিও গড় আয়ু কমে যাওয়ার এই বিষয়টি খুব একটা চিন্তার নয় বলেই সরকারের তরফে জানানো হয়েছে। কোভিডের কারণেও গড় আয়ু কমতে পারে বলেও মনে করছেন চিকিৎসককরা।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement