KLM Royal Dutch Airlines: উড়ানের কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতারণের সময়ে নিয়ন্ত্রণ হারায় বিমান, তবু অক্ষত ১৭৬ যাত্রী

অবতারণের সময়ে বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তা সত্ত্বেও কপাল জোড়ে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। বিমানটিতে এদিন ১৭৬ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন। ভাগ্যক্রমে রক্ষা পেয়েছে তাঁদের প্রাণ।

KLM Royal Dutch Airlines Emergency Landing (Photo Credits: X)

KLM Royal Dutch Airlines: নরওয়ের ওসলোতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই বিমান। ২৮ ডিসেম্বর শনিবার রাতে ওসলো (Oslo) থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে টর্প সান্দেজোর্দ বিমানবন্দর থেকে আমস্টারডামের (Amsterdam) উদ্দেশ্যে রওনা দেয় কেএল রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি বিমান। রানওয়ে থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানের ইঞ্জিনের হাইড্রোলিক পাওয়ার বিকল হয়ে যায়। বেগতিক বুঝে চালক তৎক্ষণাৎ বিমানটির জরুরি অবতারণের সিদ্ধান্ত নেন। ওই অবস্থায় কেএল রয়্যাল ডাচ এয়ারলাইন্সের 737-800 বিমানটিকে কোনমতে উড়িয়ে নিয়ে গিয়ে ওসলোর সান্দেজোর্দ বিমানবন্দরেই জরুরি অবতারণ করানো হয়। অবতারণের সময়ে বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তা সত্ত্বেও কপাল জোড়ে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। বিমানটিতে এদিন ১৭৬ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন। ভাগ্যক্রমে রক্ষা পেয়েছে তাঁদের প্রাণ।

নরওয়েতে সাংঘাতিক দুর্ঘটনার সম্মনীন যাত্রী বোঝাই বিমান

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement