King Charles-Queen Camilla Visited BAPS Temple: স্বামী নারায়ণ মন্দিরে হাজির ব্রিটেনের রাজা, রানি, দেখুন

King Charles, Queen Camilla (Photo Credit: X)

এবার ব্রিটেনের স্বামী নারায়ণ মন্দিরে গেলেন রাজা তৃতীয় চার্লস (King Charles) এবং রানি ক্যামিলা। লন্ডনের বিএপিএস স্বামী নারায়ণ মন্দিরে (BAPS Temple) রানি ক্যামিলাকে নিয়ে হাজির হন রাজা। এই প্রথম ইউরোপের কোনও হিন্দু মন্দির দর্শনে হাজির হন রাজা চার্লস এবংরানি ক্যামিলা (Queen Camilla)। রাজা এবং রানি স্বামী নারায়ণ মন্দিরে হাজির হতেই, তাঁদের অভ্যর্থনা জানান মন্দির কমিটির সদস্যরা। দ্য় রয়্যাল ফ্যামিলি অর্থাৎ রাজ পরিবারের তরফেও রাজা চার্লস তৃতীয় এবং রানি ক্যামিলার মন্দির দর্শনের ছবি এবং ভিডিয়ো পোস্ট করা হয়। স্বামী নারায়ণ মন্দিরের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যেই রাজা এবং রানি সেখানে হাজির হন। যা দেখে রাজা এবং রানিকে ভালবাসা জানান বহু মানুষ।

দেখুন বিএপিএস স্বামী নারায়ণ মন্দিরে হাজির রাজা চার্লস তৃতীয় এবং রানি ক্যামিলা...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement