Istanbul car explosion: বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তাম্বুলের ফাতিহ জেলা, বিস্ফোরণে পুড়ে গেল তিনটি গাড়ি

মঙ্গলবার মধ্যরাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইস্তাম্বুলের ফাতিহ জেলা, কোকামুস্তাফা পাসা স্ট্রিটে পার্ক করা গাড়িগুলির মাঝে বিস্ফোরণের শব্দ শোনা যায়

মঙ্গলবার মধ্যরাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইস্তাম্বুলের ফাতিহ জেলা। বিস্ফোরণে তিনটি গাড়ি পুড়ে যায়। সংবাদ মাধ্যম সূত্রে বলা হয়েছে, ইস্তাম্বুলের ফাতিহেতে একটি গাড়ি বিস্ফোরণ ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কোকামুস্তাফা পাসা স্ট্রিটে পার্ক করা গাড়িগুলির মাঝে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং তারপরেই আগুন আশেপাশে পার্ক করা অন্য গাড়িদের মধ্যে ছড়িয়ে পড়ে। অগ্নিনির্বাপক কর্মীদের সহায়তায় আগুন নেভানো হয়েছে।তবে বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা   জড়িত ছিল তা জানা যায়নি।

এর আগে রোববারও ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার বিকেলে পথচারী পর্যটন রুট ইস্তিকলালের কাছে এই বিস্ফোরণ ঘটে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, বিস্ফোরণে ৬ জন নিহত এবং কয়েক ডজন সাধারন মানুষ আহত হয়েছেন।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement