Israel-Hamas War: হামাসের বিরুদ্ধে কড়া তোপ, প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের আশ্বাস সুনকের
গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার পর প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীকে ফের আক্রমণ করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, নিজেদের শিশুদের তুলনায় ইরানে থাকা হামাসের শিক্ষকদের বেশি যত্ন করে বন্দুকধারীরা। হামাস যে শুধু ইজরায়েলের জন্য ক্ষতিকর তা নয়, আরও বেশ কিছু দেশ রয়েছে, যাদের উপর যে কোনও সময় প্রতিশোধ নিতে পারে বন্দুকধারীরা। এমনও মন্তব্য করেন সুনক। হামাসকে প্রতিরোধ করতে সমস্ত ধরনের আলাপ আলোচনা করছে ব্রিটেন এবং তার সহযোগী দেশগুলি। এই সমস্যার সমাধানে ব্রিটেন এবং তার সহযোগী দেশগুলি একসূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন সুনক। প্যালেস্তাইন বা গাজার কোনও অংশ হামাস শাসন করবে, এমন ছবি তাঁর সামনে নেই বলেও জানান ব্রিটেনের প্রধানমন্ত্রী।
Advertisement
সম্পর্কিত খবর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Israel-Iran War: ইরানের নজিরবিহীন হামলার পর তেল আভিভ যেন মিনি গাজা, দেখুন নেতানিয়াহুর দেশের ধ্বংসস্তুপের ভিডিও
Benjamin Netanyahu: যুদ্ধের কারণে বাতিল প্রধানমন্ত্রীর ছেলের বিয়ে
Advertisement
Advertisement
Advertisement