Israel Strikes On Gaza Hospital: ইজরায়েলের 'নৃশংসতা', গাজ়ার হাসপাতালে বোমা মেরে ১৫ জনকে মারল আইডিএফ, নিহত ৩ সাংবাদিকও, দেখুন ভিডিয়ো
গাজ়ায় (Gaza) ফের নৃশংস হামলা চালাল ইজরায়েল (Israel)। এবার নতুন করে গাজ়ার একটি হাসপাতালে লক্ষ্য করে হামলা চালানো হয় ইজরায়েলি সেনা তরফে। যার জেরে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। রিপোর্টে প্রকাশ, গাজ়ারক খান ইউনিসে যে হাসপাতাল রয়েছে, সেখানেই ইজরায়েলি সেনা হামলা চালায় এবং পরপর মানুষ মারে। ইজরায়েলি হামলার জেরে যে ১৫ জনের মৃত্যুর খবর মিলছে, তাঁদের মধ্যে ৩ সাংবাদিক রয়েছেন বলে জানা যাচ্ছে।
খান ইউনিসের নাসের হাসপাতালে ইজরায়েলি বাহিনী হামলা চালায় হঠাৎ করে। তার জেরেই ওই সময় নাসের হাসপাতালে থাকা ১৫ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন। ১৫ প্যালেস্তিনীয়র সঙ্গে রয়টার্সে কর্মরত ৩ সাংবাদিকেরও মৃত্যু হয় বলে জানা যায়।
গাজ়ার মানুষের স্বাস্থ্যের অবস্থা কেমন, সে বিষয়ে রিপোর্টং করতেই রয়টার্সের ওই ৩ সাংবাদিক যুদ্ধ বিধ্বস্ত এলাকায় ছিলেন। তবে তাঁরাও ছাড় পেলেন না ইজরায়েলের বোমা বর্ষণ থেকে।
পরপর বোমা বর্ষণ করা হয় ইজরায়েলের তরফে...
গাজ়ায় মৃত্যু হয় ৩ সাংবাদিকের...