Gaza Starvation: খাবার চাইছেন প্যালেস্তিনীয়রা, আন্তর্জাতিক চাপের মুখে ইজরায়েল জানাল, আরব দেশগুলি বিমানে করে খাবার ফেলতে পারবে গাজ়ায়

Food Air Drops In Gaza (Photo Credit: X/Screengrab)

গাজ়ায় (Gaza) গণ দুর্ভিক্ষ (Mass Starvation) শুরু হয়েছে। যার জেরে বহু প্যালেস্তিনীয়র (Palestinians)  জীবন বিপন্ন। গাজ়ায় গণ দুর্ভিক্ষের ইঙ্গিত আগেই দিয়েছিল একের পর এক স্বেচ্ছাসেবী সংগঠন। এবার সেই সতর্কতাই ক্রমাগত ফলপ্রসূ হতে শুরু করেছে। যার জেরে গোটা বিশ্ব জুড়ে আশঙ্কা ছড়িয়েছে।  গাজ়ার দুর্ভিক্ষ নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয় ফ্রান্স, ব্রিটেনের তরফেও। আন্তর্জাতিক বিশ্ব যখন গাজ়ার দুর্ভিক্ষ, শিশু মৃত্যু নিয়ে মুখে খুলতে শুরু করেছে, সেই সময় প্যালেস্তাইনের এই ভূখণ্ডে বিমান থেকে খাবার ফেলার অনুমতি দিল ইজরায়েল (Israel)। নেতানিয়াহু সরকারের তরফে ওই অনুমতি পাওয়ার পরপরই আরব দেশগুলির তরফে পদক্ষেপ করা হয়। আরব দেশগুলি বিমানের মাধ্যমে গাজ়ায় খাবার ফেলার কাজ শুরু করতে পারবে বলে জানানো হয়েছে ইজরায়েলের তরফে।

আরও পড়ুন: Mass Starvation Peaks In Gaza: গাজ়ায় চূড়ান্ত দুর্ভিক্ষ, খিদের জ্বালায় মরছেন প্যালেস্তিনীয়রা, মানুষের মৃত্যুতেও চোখ খুলছে না ইজরায়েলের, হামাসকেই দায়ি করছেন নেতানিয়াহু

দেখুন গাজ়ার মানুষকে খাবার দেওয়ার কাজ শুরুর অনুমতি দিল ইজরায়েল...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement