Iran President Ebrahim Raisi: দুর্গম এলাকা থেকে প্রেসিডেন্ট রাইসি-সহ ৯ জনের দেহ উদ্ধার, বন্ধ হচ্ছে তল্লাশি; জানাল ইরানের সংবাদমাধ্যম

Iran President Ebrahim Raisi's Dead Body Rescued (Photo Credit: Twitter)

ইরানের (Iran) প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi) মৃত্যুর খবর সোমবার সরকারিভাবে ঘোষণা করে ইরান। রাইসির সঙ্গে আরও যে ৯ জন ছিলেন, তাঁদের প্রত্যেকের মৃত্যু হয়েছে বলে ইরানের তরফে জানানো হয়। আজারবাইজান এবং ইরান সীমান্তের একটি গ্রামে ঘন কুয়াশার জেরে যখন রাইসির হেলকপ্টার ভেঙে পড়ে, প্রচণ্ড কুয়াশায় তল্লাশি অভিযান চালাতে পারছিল না প্রশাসন প্রথমে। এরপর বহু চেষ্টায় ইব্রাহিম রাইসি এবং মৃত ৯ জনের দেহ উদ্ধার করা হয়। রাইসি-সহ ৯ জনের দেহ উদ্ধার করে ইরানের শহর তাবরিজে পাঠানো হচ্ছে। সেই সঙ্গে যে উদ্ধার কাজ চলছিল, দেহ মেলার পর তা বন্ধ করা হয়েছে। ইরানের সংবাদমাধ্যমের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন:  Iran President Ebrahim Raisi: সরকারিভাবে প্রেসিডেন্টের মৃত্যুর খবর ঘোষণা করল ইরান, ৬৩-তে শেষ রাইসির জীবন

দেখুন ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement