Indonesia Gym Tragedy Video: জিমে ট্রেডমিলে হেঁটে দাঁড়াতেই জানলা দিয়ে পড়ে গেলেন তরুণী, দেখুন ভয়াবহ ভিডিয়ো

Woman Falls Down From Window (Photo Credit: Twitter)

শরীর চর্চা করছিলেন জিমে (Gym)। ট্রেডমিলে প্রায় ৩০ মিনিট হাঁটার পর বিশ্রামের জন্য ক্ষণিক অবসর নিচ্ছিলেন এক তরুণী। ওই সময় সেখান থেকে হঠাৎ করে পড়ে যান বছর বাইশের ওই তরুণী। তিনতলা বাড়ির জানলা দিয়ে পড়ে মৃত্যু হয় মহিলার। শুনতে অবাক লাগলেও এমনই একটি ঘটনার সাক্ষী ইন্দোনেশিয়া (Indonesia)। যেখানে একটি জিমে শরীরচর্চার সময় হঠাৎ করে সেখান থেকে এক তরুণী পড়ে যান। তিনতলা বাড়ির জানলা দিয়ে ওই তরুণী পড়ে গেলে, তাঁকে নিয়ে শুরু হয়ে যায় হইচই। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয় হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে, ওই তরুণীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

দেখুন ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement