Indonesia: ইন্দোনেশিয়ায় লাকি-লাকি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে মৃত্যু ১০ জনের, উদ্ধারকার্য শুরু প্রশাসনের
ইন্দোনেশিয়ায় লাগাতার অগ্নুৎপাতের ফলে অন্ততঃ ১০ জনের মৃত্যু হয়েছে। আগ্নেয়গিরির গলিত লাভা স্রোতে আশেপাশের গ্রামের বেশ কিছু বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ফ্লোরেন্স দ্বীপের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত লাকি-লাকি আগ্নেয়গিরি গতকাল মধ্যরাতে হঠাৎই জেগে ওঠায় একাধিকবার ওই অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। ওই এলাকায় আবারো ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছে সরকার। লাকি-লাকি আগ্নেয়গিরিটি রবিবার মধ্যরাতের কয়েক মিনিট আগে অগ্ন্যুৎপাত শুরু করে। প্রায় ২০০০ মিটার উঁচুতে জ্বলন্ত লাল লাভা, ছাই এবং গলিত শিলা ছড়ানোর ছবি সামনে আসে। উল্লেখ্য, গতবছর সুমাত্রায় মাউন্ট মারাপি-তে অগ্নুৎপাতের ফলে ২০ জনের’ও বেশী মানুষ প্রাণ হারান।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement