Pakistani Airspace Used for PM Narendra Modi Plane? পাকিস্তানি আকাশসীমায় ঢুকে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান? তারপর... দাবি রিপোর্টে

PM Narendra Modi (Photo Credit: X)

ফ্রান্স (France) সফরের সময় পাকিস্তানি (Pakistani Airspace) আকাশসীমা ব্যবহার করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। এমনই দাবি ARY News এর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ফরাসি সফরে বের হন, সেই সময় তাঁর বিমান আফগানিস্তানের আকাশসীমা শেষ হওয়ার পর পাকিস্তানি সীমানা ব্যবহার করে বলে সংশ্লিষ্ট সংবাদ সংস্থার দাবি। প্রায় ৪৬ মিনিট ধরে প্রধানমন্ত্রীর (Narendra Modi) বিমান পাকিস্তানি আকাশসীমায় ছিল বলে দাবি সংবাদ সংস্থার। যে সময়ে লাহোরের কাছাকাছি সীমানায় ছিল মোদীর বিমান। উড়ছিল ৩৪ হাজার ফুট উপরে। সেই সঙ্গে শেখুপুরা, হাফিজাবাদ নামে শহরগুলির উপর দিয়েও প্রধানমন্ত্রী মোদীর বিমান পার হয় বলে দাবি ARY News এর। প্রসঙ্গত ফ্রান্স সফর শেষ করে বুধবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়ে যান আমেরিকায়। ওয়াশিংটন ডিসিতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠক। (পাকিস্তানি আকাশসীমা ব্যবহারের খবরের সত্যতা লেটেস্টলি ডট কম যাচাই করেনি। ARY News এর তথ্যের ভিত্তিতে শুধুমাত্র লেখা হয়েছে)

দেখুন সংশ্লিষ্ট সংবাদ সংস্থার তরফে কী দাবি করা হল...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement