BBC: মোদিকে নিয়ে তথ্যচিত্র তৈরির জেরে বিবিসি-র সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রবাসী ভারতীয়দের, ভিডিয়ো

২২ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, লন্ডনের পোর্টল্যান্ড প্লেসে থাকা বিবিসি-র সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন প্রবাসী ভারতীয়রা। তাঁদের হাতে বিভিন্ন ধরনের স্লোগান লেখা পোস্টারও দেখা যাচ্ছে।

Photo Credits: ANI

লন্ডন: গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির (Narendra Modi) ভূমিকা নিয়ে একটি তথ্যচিত্র (documentary) বানিয়েছে বিবিসি (BBC)। তা নিয়ে ভারতজুড়ে বিতর্ক চলছে। সরকারের তরফে এই তথ্যচিত্র ভারতে দেখানোর উপর ইতিমধ্যেই বাধা-নিষেধ জারি করা হয়েছে। যা নিয়েও শুরু হয়েছে প্রবল বিতর্ক (Controversy)। এর মাঝেই রবিবার তথ্যচিত্র তৈরির জন্য বিবিসি-র বিরুদ্ধে তাদের সদর দপ্তরের (Headquarters) সামনে বিক্ষোভ (protests) দেখালেন ইংল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা (Indian diaspora)।

২২ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, লন্ডনের (London) পোর্টল্যান্ড প্লেসে (Portland Place) থাকা বিবিসি-র সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন প্রবাসী ভারতীয়রা। তাঁদের হাতে বিভিন্ন ধরনের স্লোগান লেখা পোস্টারও দেখা যাচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement