India Reply Hard To Khalistanis: খলিস্তানী বিক্ষোভকারীদের কড়া জবাব, হাইকমিশনে স্বমহিমায় উড়ল আরও বড় তেরঙ্গা পতাকা
ভারতীয় হাইকমিশনের একজন আধিকারিককে বিক্ষোভকারীদের থেকে তেরঙা উদ্ধার করতে এবং খালিস্তানি পতাকা ছুড়ে ফেলতেও দেখা গেছে৷
অমৃতপাল সিং কাণ্ডের আঁচ গিয়ে পড়ল লন্ডনে। গতকাল লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। সেই সময় হাইকমিশনের ভারতীয় পতাকা নামিয়ে দিয়ে জোর করে খালিস্তানী পতাকা লাগাবার চেষ্টা করা হয়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি ভিডিওতে, ভারতীয় হাইকমিশনের একজন আধিকারিককে বিক্ষোভকারীদের থেকে তেরঙা উদ্ধার করতে এবং খালিস্তানি পতাকা ছুড়ে ফেলতেও দেখা গেছে৷ বিক্ষোভকারীর সামনে সাহস দেখিয়ে খালিস্তানি পতাকা ছুড়ে ফেলার জন্য ওই কর্মকর্তাকে প্রশংসিত করা হয়েছিল। এবার খালিস্তানি সমর্থকদের জবাব দিয়ে লন্ডনে ভারতীয় হাইকমিশন 'বৃহত্তর' একটি তেরঙ্গা লাগাল কমিশনের সামনে। যা নজরে আসতেই নেটিজেনরা তা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ছবি-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement