Resort Explosion Video: সমুদ্র সৈকতের জনপ্রিয় রিসর্টে বিস্ফোরণ, প্রবল শব্দ, ধোঁয়ায় ঢাকল চারপাশ, আতঙ্কে ছুটোছুটি
হঠাৎ করে বিস্ফোরণ (Explosion)। প্রবল শব্দে কেঁপে উঠল রিসর্ট। ধোঁয়ায় ঢাকল চারপাশ। হাওয়াইয়ের (Hawaii) একটি রিসর্টে এমনই একটি বিস্ফোরণের জেরে চাঞ্চল্য ছড়ায়। হাওয়াইয়ে মাউই নামে একটি জনপ্রিয় রিসর্টে হঠাৎ বিস্ফোরণ হয়। যার জেরে শব্দ, ধোঁয়া বেরিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কী কারণে বিস্ফোরণ হয়, সে বিষয়েে স্পষ্ট তথ্য মেলেনি। তবে গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কানাপালি সৈকতে যে জনপ্রিয় মাউই রিসর্ট রয়েছে, সেখানেই বিস্ফোরণ হয়। ফলে পর্যটকরা আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণ হতেই, ক্ষয়ক্ষতির পরিমাণ মাপতে গিয়ে অবাক হয়ে যান অনেকে। জানা যায়, প্রবল বিস্ফোরণের জেরে পরপর ৭ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে ৩ জনের অবস্থায় গুরুতর বলে জানা যাচ্ছে।
সৈকতের জনপ্রিয় রিসর্ট কেঁপে উঠল প্রবল বিস্ফোরণে। দেখুন সেই ভিডিয়ো...
পরপর ৭ জনের আহত হওয়ার খবর মেলে...
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Kedarnath Helicopter Crash: চারধাম যাত্রায় আর্য এভিয়েশনের পরিষেবার উপর নিষেধাজ্ঞা, ওই সংস্থার হেলিকপ্টারই ভেঙে পড়ে কেদারনাথে ৭ জনের মৃত্যু
Air India Plane Crash: আমেদাবাদ বিমান বিপর্যয়ের নেপথ্যে কী কারণ? উত্তর খুঁজতে দুর্ঘটনাস্থলে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
Advertisement
Advertisement
Advertisement