Hamas leader Mohammed Sinwar Deadbody Found: ইজরায়েলি বোমাবর্ষণে নিহত সিনিয়র হামাস নেতা মহম্মদ সিনওয়ার, মৃতদেহ সনাক্ত করে জানাল ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী
র খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নীচে একটি সুড়ঙ্গে পাওয়া গেল সিনিয়র হামাস নেতা মহম্মদ সিনওয়ারের মৃতদেহ (Mohammed Sinwar Deadbody Found)। মৃতদেহ শনাক্ত করে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় গত মাসের ১৩ তারিখে একটি বিমান হামলায় নিহত হন সিনওয়ার (Hamas leader Mohammed Sinwar)।তিনি ছিলেন প্রাক্তন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই, যিনি অক্টোবরে দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর (IDF) হাতে নিহত হন। আইডিএফ দাবি করেছে যে তার পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষার ব্যবহার করা হয়েছিল, যদিও হামাসের তরফে প্রকাশ্যে তার মৃত্যুর কথা স্বীকার করা হয়নি।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)