Gaza: সংঘর্ষবিরতি শেষ হতেই রক্তে লাল গাজা ফের মৃত্যু উপত্যকা, হাসপাতালে ফের জায়গা নেই পরিস্থিতি

সাতদিনের সংঘর্ষ বা যুদ্ধবিরতি শেষ হতেই গাজায় ফের আক্রমণ শুরু করেছে ইজরায়েলের বায়ুসেনা।

Israel-Hamas War (Photo Credit: File Photo)

সাতদিনের সংঘর্ষ বা যুদ্ধবিরতি শেষ হতেই গাজায় ফের আক্রমণ শুরু করেছে ইজরায়েলের বায়ুসেনা। তার আগে গাজা থেকে রকেটে উড়ে এসেছিল ইজরায়েলের দিকে। তবে অত্য়াধুনিক আয়রন ডোম থাকায় তাতে ক্ষতি হয়নি। কিন্তু গাজায় ইজরায়েলের হানা শুরু হতেই বড় ক্ষতি হচ্ছে। খান উইনিসে হামাস ঘাঁটিতে বোম ছোড়ে ইজরায়েল। কিন্তু তাতে সাধারণ মানুষের বাড়িতে বোমের আঘাত লেগে পুরোপুরি উড়ে যায় বলে অভিযোগ।

ধারাবাহিকভাবে আকাশ থেকে বোমা ছুড়তে থাকা ইজরায়েল। এতে ফের রক্তাক্ত হতে শুরু করেছে উত্তর গাজা। আবার সেখানকার হাসপাতালগুলি ভর্তি হতে শুরু করেছে। হামাসের দাবি যুদ্ধবিরতির পর প্রথম দু ঘণ্টা গাজায় ১৭ জন মারা গিয়েছেন। ইজরায়েলের অভিযোগ হামাস হামলা চালানোর পর পাল্টা জবাব দিতে যুদ্ধবিরতি শেষ হয়েছে।

দেখুন ছবিতে

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement